খুলনার পাইকগাছা উপজেলা চাঁদখালী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা
খুলনার পাইকগাছা উপজেলা চাঁদখালী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতে দুই বেকারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন বেকারি কারখানা, দোকান, হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। অভিযানে সাথে ছিলেন, প্রসিকিউটর উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, সহ সঙ্গীয় ফোর্স।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাঁদখালী ইউনিয়নের কমলাপুর মেসার্স রিমি বেকারি ও কালিদাসপুর নাজমুল বেকারীর মালিককে অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিএসটিআই এর অনুমোদন না থাকা, রং মেশানোয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক প্রত্যেক প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেকারি মালিকগণদের কে মানসম্পন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন সহ সকল কর্মচারীকে নির্ধারিত পোশাক পড়ে কাজ করার নির্দেশনা দেন। প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক এ জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক
পাইকগাছা খুলনা


Well
ReplyDelete